ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি দায়িত্ব না নেয়ার সিদ্ধান্ত প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পাওয়া মাত্র দুই দিনের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি ও সিইও পদ গ্রহণে অনীহা প্রকাশ করেছেন নাবিল মুস্তাফিজুর রহমান।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়ে ব্যক্তিগত কারণ উল্লেখ করে এই সিদ্ধান্তের কথা জানান।
এর আগে ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে তিন বছরের চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাবিল মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ না করার বিষয়ে চিঠি দিয়েছেন। তার নিয়োগ প্রক্রিয়া অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। এখন নতুন এমডি নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে।”
নাবিল মুস্তাফিজুর রহমান ব্যাংক খাতে ৩২ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন। ২০২৪ সালের অক্টোবর থেকে তিনি ইউসিবি ব্যাংকে কর্মরত ছিলেন। এর আগে হাবিব ব্যাংক লিমিটেডে ‘কান্ট্রি চিফ রিস্ক অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউসিবিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং ও ট্রানজেকশন ব্যাংকিং নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পেছনে লক্ষ্য ছিল পূর্বের সরকারের সময় ঋণ জালিয়াতি ও বিপুল অর্থ ক্ষতি নিরসন করা। এজন্য পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একত্রিত করা হয় – এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
ব্যাংকটির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকারের মাধ্যমে এবং ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে সংগৃহীত হবে। অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি