ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রথম মন্ত্রিসভা বৈঠক: যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং ১৮০ দিনের একটি বিশেষ রোডম্যাপ বাস্তবায়নের ঘোষণা দেন।
বৈঠক শেষে মন্ত্রিসভার একাধিক সদস্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, "১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে, সেদিকে নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাবও হাতে আছে, সেগুলো নিয়ে কাজ করা হবে।"
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যেন প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।"
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেন, "দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।"
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, "রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে ঘরে ফেরা নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।"
এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মন্ত্রিসভার এই প্রথম বৈঠকের পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও একটি বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ১৮০ দিনের এই রোডম্যাপের মাধ্যমে দেশের স্থবির অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে দ্রুত গতি ফিরবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি