ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
খতমে তারাবিহ নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ নির্দেশনা
ধর্ম ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)। মূলত ভ্রমণকারী, কর্মজীবী ও সাধারণ মুসল্লিদের সুবিধার্থে এবং পবিত্র কুরআনের তিলাওয়াতের ধারাবাহিকতা বজায় রাখতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিলাওয়াতের নির্ধারিত নিয়ম:
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে মোট ৯ পারা এবং পরবর্তী ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াতের মাধ্যমে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে কুরআন খতম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কেন এই উদ্যোগ?
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন মসজিদে খতমে তারাবিহ পড়ার পদ্ধতিতে ভিন্নতা থাকায় অনেক সময় ভ্রমণকারী বা কর্মজীবী মুসল্লিরা এক এলাকা থেকে অন্য এলাকায় গেলে তিলাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। এতে খতম পূর্ণ না হওয়ার কারণে মুসল্লিদের মধ্যে মানসিক অতৃপ্তি তৈরি হয়। এই পরিস্থিতি নিরসনে এবং শবে কদরের মহিমান্বিত রজনীতে খতম সম্পন্ন করার লক্ষ্যে এই অভিন্ন পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক সুরা ও আয়াত বণ্টন:
বিজ্ঞপ্তিতে ২৭ দিনের তিলাওয়াতের একটি সুনির্দিষ্ট তালিকা দেওয়া হয়েছে।
১ম তারাবিহ: সুরা ফাতেহা ও সুরা বাকারার ১ থেকে ২০৩ আয়াত।
২য় তারাবিহ: সুরা বাকারার ২০৪ আয়াত থেকে সুরা আলে ইমরানের ৯১ আয়াত।
৬ষ্ঠ তারাবিহ: সুরা আ’রাফের ১২ আয়াত থেকে সুরা আনফালের ৪০ আয়াত।
২৭তম তারাবিহ: সুরা নাবা থেকে সুরা নাস পর্যন্ত পড়ার মাধ্যমে খতম সম্পন্ন করা।
দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি ও ধর্মপ্রাণ মুসল্লিদের এই নির্দেশিকা অনুসরণ করে নামাজ আদায়ের জন্য বিনীত অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এর ফলে সারাদেশে একই দিনে পবিত্র কুরআন খতম সম্পন্ন করার ধর্মীয় পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ