ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভ্যাট বিষয়ক বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর
ডুয়া ডেস্ক : আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রণয়নকালে ভ্যাটসহ সংশ্লিষ্ট আইনগুলোকে আরও যুগোপযোগী ও অংশীদারিত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
৬ মার্চের মধ্যে ব্যবসায়ী চেম্বার এবং বণিক সমিতিগুলোকে তাদের প্রস্তাব ও সুপারিশ তৈরি করে এনবিআরের ভ্যাট নীতি শাখার কাছে (হার্ড কপি) পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। হার্ডকপির পাশাপাশি ই–মেইলের মাধ্যমেও ([email protected]) প্রস্তাব পাঠানো যাবে।
এনবিআর সূত্রে জানা যায়, ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠিতে তিনটি বিষয় নিয়ে মতামত চাওয়া হয়েছে। এই বিষয়গুলো হচ্ছে: ১. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২; ২. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬; এবং ৩. এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪।
এর আগে সম্প্রতি ২০২৫–২০২৬ অর্থবছরের বাজেট প্রণয়নে প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়।
এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভ্যাটসহ অন্যান্য পরোক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে বলেও জানা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক