ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল দাবিতে মানববন্ধন
ডুয়া ডেস্ক : বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২৬৬৮ জন কর্মীকে অমানবিকভাবে এবং অন্যায়ভাবে চাকুরিচ্যুত করেছে—এমন দাবি জানিয়ে ব্যাংকটির চাকরিচ্যুত কর্মীরা অবিলম্বে তাদের পুনর্বহাল ও যথাযথ ক্ষতিপূরণের দাবি করেছেন। রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের শাপলা চত্বর বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধন আয়োজন করে তারা এই দাবি জানান।
এসময় চাকরিচ্যুত কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সতর্কবার্তা বা নোটিশ না দিয়েই তাদের হঠাৎ চাকরিচ্যুত করে। এর ফলে তারা কঠিন মানসিক চাপের মধ্যে পড়েছেন এবং একাধিক সহকর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তারা দাবি করেন যে ২০২৪ সালের ১২ আগস্ট চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
চাকরিচ্যুত কর্মীরা বলেন, ‘আমরা সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে চরম সংকটে পড়েছি এবং এখন একমাত্র পথ হিসেবে আত্মহত্যার চিন্তা আমাদের মাথায় ঘুরছে।’
চাকরিচ্যুতদের দাবি- চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল করা এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি রোধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া চালু করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক