ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হাতিয়ায় প্রকাশ্যে সিল, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল দেওয়ার অভিযোগে দায়িত্বে থাকা এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে আটক করা হয়েছে। ভোট চলাকালে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। অভিযুক্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম রিজিয়া সুলতানা। তিনি হাতিয়ার সৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বাছেত সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে ওই কর্মকর্তার ব্যালটে প্রকাশ্যে সিল দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিয়ে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকক্ষে উপস্থিত একজন ব্যক্তি ঘটনাটি মোবাইলে ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই কর্মকর্তা একটি ব্যালটে ‘হ্যাঁ’ ভোট এবং আরেকটি ব্যালটে ‘শাপলা কলি’ প্রতীকে সিল মারছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে অভিযোগ অস্বীকার করে রিজিয়া সুলতানা দাবি করেন, তিন মাস বয়সী নবজাতক সন্তানসহ ভোট দিতে আসা এক নারী ভোটারের অনুরোধে তিনি ব্যালটে সিল দেন।
তিনি আরও বলেন, সিল দেওয়ার আগে ভোটকক্ষে উপস্থিত পোলিং কর্মকর্তা ও প্রার্থীর এজেন্টদের কাছ থেকে মতামত নিয়েই তিনি এ কাজ করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ভোট গণনার কাজে ব্যস্ত থাকায় অভিযুক্ত কর্মকর্তাকে এখনও থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)