ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
কমনওয়েলথ: বাংলাদেশের নির্বাচন বিশ্বব্যাপী সাফল্যের প্রতীক
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ জানিয়েছে, বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই নির্বাচনকে ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশজুড়ে ১২ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার এবং ৭৮ জন নারী প্রার্থীসহ মোট দুই হাজার ২৬ জন প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনটি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো ঢাকা-৮ আসনের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, ভোটকেন্দ্র খোলা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া কমনওয়েলথ দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের বড় পরিসরে অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটের আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার প্রতিশ্রুতির স্পষ্ট প্রমাণ।
কমনওয়েলথ পর্যবেক্ষকরা জানিয়েছেন, সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সারা দেশে নীরব উত্তেজনা ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছিল। ভোটাররা কেন্দ্রে এসে অংশগ্রহণ করতে থাকেন, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
বিবৃতিতে হবিগঞ্জ-৩ আসনের নতুন ভোটার ১৯ বছর বয়সী যুধিষ্ঠির বিশ্বাসের মন্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, “এই মুহূর্তটি আমার কাছে গভীরভাবে অর্থবহ। প্রথমবার জাতীয় সিদ্ধান্তে আমার মতামতের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলাম।”
ভোটের দুই দিন আগে থেকেই দেশের আটটি বিভাগে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দল অবস্থান নিয়েছিল, যাতে ভোটপ্রক্রিয়া নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট