ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) দেশবাসীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের সার্বিক সফলতার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং ভোটারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য আগামীকাল (শুক্রবার) বাদজুমা সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি।
বিকেল ২টার মধ্যে মোট ৪২ হাজার ৬শ ৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে, যা ৪৭.৯১ শতাংশ। তবে চূড়ান্ত ভোট হার এখনো জানা যায়নি।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, সকল প্রক্রিয়া স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ