ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে ভোটগ্রহণের সময় বেড়েছে ১ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে আয়োজিত গণভোট। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইসি সচিবালয় জানিয়েছে, একদিনে দুটি ভিন্ন ব্যালটে ভোট প্রদান এবং নতুনভাবে যুক্ত হওয়া পোস্টাল ভোট ব্যবস্থার কারণে ভোটারদের সুবিধার্থে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে বড় একটি অংশ তরুণ ভোটার, যা প্রায় ৪ কোটি ৯০ লাখ। বিশ্লেষকরা মনে করছেন, ফল নির্ধারণে তরুণদের রায়ই হবে নির্ণায়ক।
নির্বাচন ও প্রার্থীর পরিসংখ্যান:
শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। ফলে কাল ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট হবে। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা এবার ৮৩ জন।
নিরাপত্তা ও কেন্দ্র ব্যবস্থাপনা:
সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সেনাসদস্য, ৫ লাখ ৬৭ হাজার আনসার, ১ লাখ ৮৭ হাজার পুলিশ এবং ৩৭ হাজার বিজিবি সদস্যসহ নৌবাহিনী, বিমানবাহিনী, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে রয়েছেন।
পর্যবেক্ষণ ও বিচারিক ব্যবস্থা:
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৪৬ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। বিদেশি সাংবাদিকদের সংখ্যা ১৫৬ জন। এছাড়া নির্বাচনি অপরাধের বিচার ও বিশৃঙ্খলা রোধে ৬৫৭ জন বিচারিক হাকিম এবং ১ হাজার ৪৭ জন নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ইসি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থী ও সমর্থককে প্রায় ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট