ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রশাসনে বড় রদবদল আসছে, শিগগিরই প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের রদবদল করছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করায় পদটি খালি হয়।
এদিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকে নেওয়া হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়ের সচিব পদে আসতে পারেন পরিকল্পনা কমিশনের সদস্য ও অ্যাডমিনিস্ট্রেট সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা শামসুল আলমকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব করা হতে পারে।
তবে চলতি দায়িত্বে থাকা ১১ ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলামকে এ পদে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এ ছাড়া একই ব্যাচের ফরিদুল ইসলামকেও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের সচিব করা হতে পারে।
তারিক/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ