ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ নির্ধারণ
২০২৪ ডিসেম্বর ১২ ১৭:৪১:০৯
ডুয়া নিউজ : স্থগিতের ঘোষণার দুইদিন পর ৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর থেকে এ বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এবার প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।
এ বিসিএসের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর সরকারি কর্ম কমিশন অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করে।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী