ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
রমজানে বাজার তদারকিতে যে ব্যবস্থা নিচ্ছে ভোক্তা অধিদপ্তর
ডুয়া নিউজ : চাঁদ দেখা সাপেক্ষে আগামী মার্চের শুরুর দিকে শুরু হচ্ছে পবিত্র রমজান। আসন্ন এই রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হবে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, প্রতিদিন প্রায় ৬০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ভোক্তার মহাপরিচালক বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে খেজুর, মশলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্যসমূহ নিয়ে তেমন কোনো উদ্বেগের কারণ নেই বলে সভার আলোচনায় সবাই একমত পোষণ করেছেন।
তিনি বলেন, রমজানে তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে। এছাড়া ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সভা আয়োজন করা হবে বলেও জানান তিনি।
আলীম আখতার খান জানান, বর্তমানে সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করে প্রতিদিন প্রায় ৬০টি টিম কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
ভোক্তার মহাপরিচালক আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট প্রদানসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সবাই একমত পোষণ করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়