ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সাবিনাদের ইতিহাস গড়া সাফল্যে শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: সাফ নারী ফুটসালের ইতিহাসের প্রথম আসরেই শিরোপা জিতে অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত আধিপত্য বজায় রেখে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের অসাধারণ পারফরম্যান্স ও শিরোপা জয় দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই অর্জন প্রমাণ করে যে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরতে সক্ষম।
তিনি বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ব্যাংককে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ