ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় বিশ বছর পর বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় বন্দরনগরীতে পৌঁছানোর মধ্য দিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নগরীটি।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার শীর্ষস্থানীয় নেতারা। নেতাকর্মীদের ভিড়ে বিমানবন্দর এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
দলের প্রধান হিসেবে তারেক রহমানের এই সফরকে ঘিরে চট্টগ্রামে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও ব্যাপক প্রত্যাশা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও অলিগলিতে ঝুলছে ব্যানার–ফেস্টুন। দলীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি উদ্দীপনা ও সরব উপস্থিতি।
আসন্ন মহাসমাবেশ সামনে রেখে কয়েকদিন ধরেই পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। মাঠের পশ্চিম অংশে বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে প্রায় ১০০ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া একটি বিশাল মঞ্চ। আয়োজকদের দাবি, এই মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি চেয়ার।
সমাবেশ সফল করতে মাঠ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে দুই শতাধিক মাইক এবং ১০টি শক্তিশালী সাউন্ড সিস্টেম। পলোগ্রাউন্ড থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ব্যবহার করা হবে প্রায় ২০০টি মাইক। শনিবার সরেজমিনে দেখা যায়, মাঠ সমতল করা হয়েছে, চারপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা ব্যারিকেড। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঠে পানি ছিটানো হয় ধুলাবালি কমাতে।
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে—রেড, ইয়েলো ও গ্রিন জোন। মঞ্চ এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন।
মঞ্চের সামনের অংশ রাখা হয়েছে ইয়েলো জোন হিসেবে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লকের ব্যবস্থা থাকবে। পুরো পলোগ্রাউন্ড মাঠকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ চট্টগ্রামে সফর করেছিলেন ২০০৫ সালের ৬ মে। দীর্ঘ বিরতির পর এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি প্রত্যাশা ও রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)