ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
অবাধ ভোট হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে, নির্বাচন যদি সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার সুযোগ নেই।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে তার এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রসঙ্গে শ্রিংলা বলেন, বর্তমান প্রশাসন জনগণের ভোটে নির্বাচিত নয়। তার ভাষায়, যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তারা নিজেরাই সেই অবস্থানে বসেছেন এবং কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। ভারত সরকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে শ্রিংলা স্পষ্টভাবে বলেন, যদি ভোট অবাধ ও সুষ্ঠু হয়, তবে ইসলামপন্থী দলটি ক্ষমতায় যেতে পারবে না। তবে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম বা কারচুপি হলে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নিজস্ব ভোটব্যাংক খুবই সীমিত। দলটির ভোটের হার আনুমানিক পাঁচ থেকে সাত শতাংশের মধ্যে, তাও আবার অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার ওপর নির্ভরশীল। তাই স্বচ্ছ নির্বাচনে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত কম।
আলাপকালে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতেও কথা বলেন এই রাজ্যসভার সদস্য। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে কিছু মানুষ ভারতে প্রবেশ করে এখানে অবস্থান করছে, যা একটি বড় সমস্যা। এই চর্চা বন্ধ হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ভারত চায় বাংলাদেশ উন্নয়নের ধারায় এগিয়ে যাক।
বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ বর্জন প্রসঙ্গে শ্রিংলা বলেন, কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ক্রীড়াজগতের জন্য ইতিবাচক নয়। তার মতে, এমন সিদ্ধান্ত ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গনের স্বার্থের বিরুদ্ধে যায়।
তিনি আরও জানান, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাদের অনেকেই মনে করেন, অন্তর্বর্তী প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার