ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদের শোক সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে জিয়া পরিষদ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে জিয়া পরিষদের ঢাকা মহানগরের আওতাধীন মতিঝিল ও শাহাজাহানপুর থানার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের মতিঝিল থানার সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ বারেক, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল লতিফ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জিয়া পরিষদের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘এসো মিলে গড়ি দেশ, সবার আগে বাংলাদেশ’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বক্তব্যের শেষাংশে অধ্যাপক লতিফ উপস্থিত সবাইকে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার