ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব সম্পর্ক ছিন্ন করল আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক: ৭৮ বছরের ইতিহাসের পর যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের যৌথ বিবৃতিতে জানানো হয়, “আজ থেকে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে সরে দাঁড়াল। এর ফলে এই সংস্থার সব রকম দায় থেকে যুক্তরাষ্ট্র মুক্ত।”
বিবৃতিতে আরও বলা হয়, “ডব্লিউএইচও-এর জন্য যুক্তরাষ্ট্রের সমস্ত তহবিল বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে আমেরিকান জনগণের স্বাস্থ্য ও সুরক্ষা রক্ষা করার লক্ষ্যে সংস্থার সঙ্গে মার্কিন সম্পৃক্ততা কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে।”
মূলত, ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ডব্লিউএইচও থেকে বের হওয়ার নির্বাহী আদেশে সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে সংস্থা থেকে বের হওয়ার আগে এক বছরের নোটিস দিতে হতো, যা গত বুধবার শেষ হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, কোভিড-১৯ মহামারি ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় ডব্লিউএইচও ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, সংস্থাটি কোভিড-১৯ উৎপত্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে চীনের প্রচেষ্টাকে সমর্থন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে অসামঞ্জস্যপূর্ণ অর্থের দাবিও তোলা হয়েছে, যা অন্য বড় অর্থনীতির দেশ যেমন চীনের তুলনায় অনুপযুক্ত। যদিও ডব্লিউএইচও এই অভিযোগগুলি জোরালোভাবে অস্বীকার করেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত ডব্লিউএইচও-এর সবচেয়ে বড় আর্থিক অনুদানদাতা। সংস্থার মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে। চলতি মাসের শুরুতে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় তহবিলের ঘাটতি দেখা দিয়েছে, যা সংস্থার কার্যক্রমে ইতোমধ্যেই প্রভাব ফেলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট