ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসিতে ক্যারিয়ার গড়ার সুযোগ এসেছে। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার’ পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগটি হবে ব্যাংক এশিয়া পিএলসির স্মল বিজনেস ইউনিটের চ্যানেল সাপোর্ট কোঅর্ডিনেশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে। এখানে ম্যানেজার পদে এক বা একাধিক জনবল নেওয়া হবে, তবে পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি।
এই পদে নিয়োগপ্রাপ্তদের ফুলটাইম ভিত্তিতে কাজ করতে হবে এবং কর্মস্থল হবে রাজধানী ঢাকা। প্রার্থীদের ঢাকায় কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পারস্পরিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়া পিএলসির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার