ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ঢাকায় বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকার রিপোর্টার্স ইউনিটে নারী স্বাস্থ্য সচেতনতা ও ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
ডিআরইউর নারী সদস্য ও পরিবারের জন্য আয়োজিত এই বিনামূল্যে ক্যাম্পে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন, গত বছরের মেডিকেল কলেজ পরীক্ষায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে ছিল। পরীক্ষায় ৬৩ ভাগ নারী এবং ৩৬ ভাগ পুরুষ উত্তীর্ণ হয়েছেন। এতে প্রমাণিত হচ্ছে, মেয়েরা মেধার দিক থেকে এগিয়ে।
অধ্যাপক ডা. নাজমুল হোসেন আরও বলেন, এই মেধাবী নারীরাই আমাদের মা, বোন বা স্ত্রী। তবে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার অন্যতম প্রাণঘাতী রোগ; ২০২২ সালে প্রায় ৬ লাখ ৭২ হাজার মানুষ এ রোগে মৃত্যুবরণ করেছে, যার অধিকাংশই নারী।
তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের পুরো অবয়ব আধুনিকায়ন করা হবে। দেশের সব মেডিকেল কলেজ ও হোস্টেল উন্নত করা জরুরি। খুব শিগগিরই ১০টি পুরাতন মেডিকেল কলেজ ও ১৯টি হোস্টেল নতুনভাবে আধুনিকায়ন করা হবে, যাতে ৮ হাজার ৯০০ শিক্ষার্থী নিরাপদে থাকতে পারবে।
অধ্যাপক ডা. নাজমুল হোসেন আরও বলেন, বর্তমানে শিশুদের স্তন দানের হার কমে গেছে, যা নারীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। ধর্মে শিশুদের স্তন দানে উৎসাহ দেওয়া হয়েছে। নারীরা সমাজ ও জাতির প্রতিনিধিত্ব করেন; তাই তাদের শরীর ঠিক রাখতে ব্যায়াম, স্থূলতা পরিহার এবং ওজন নিয়ন্ত্রণ জরুরি। এতে রোগপ্রবণতা কমানো সম্ভব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না। অনুষ্ঠানে সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান ‘স্তন ক্যান্সারে মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষায় স্কিনিং এবং সচেতনতা জরুরি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ