ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতা বিরোধী দলকে কড়া সতর্কবার্তা মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজ একটি দল দেশের প্রতি কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না, এরা স্বাধীনতাবিরোধী এবং নতুন করে বলছে বাংলাদেশকে তৈরি করবে।” এই মন্তব্য তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় করেন।
মির্জা ফখরুল বলেন, “একটি রাজনৈতিক দল কি ভোট পাবে, তারা কখনো বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমাদের লড়াইয়ে জয়লাভ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। তাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও সুখী রাষ্ট্রে পরিণত করতে হবে। বিএনপি উদারপন্থি ও গণতান্ত্রিক দল, আমরা কখনো পিছনে তাকাই না, মাথা নত করি না।”
ফখরুল বলেন, “দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছেন, কেউ গুম হয়েছেন, কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা হচ্ছে নতুন বাংলাদেশের যাত্রা।”
তিনি পুনর্বার সতর্ক করেন, “যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।”
বৃহস্পতিবার থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। যেই আলিয়া মাদ্রাসা মাঠে একাধিকবার নির্বাচনি জনসভা করেছিলেন খালেদা জিয়া, সেই মাঠ থেকেই এবার ভাষণ দেন তারেক রহমান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু