ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বিশ্বে সবচেয়ে শক্তিশালী যে ১০ দেশ
ডুয়া ডেস্ক : মার্কিন সাময়িকী ফোর্বস ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং দশম স্থানে রয়েছে ইসরায়েল।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, এই তালিকাটি তৈরি হয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তি-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে।
এই তালিকা তৈরির পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুলের অধ্যাপক ডেভিড রেইবস্টেইনের নেতৃত্বে এবং আমেরিকার নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন।
বিশ্বের শীর্ষ ১০টি শক্তিশালী দেশের তালিকা নিচে দেওয়া হলো :
তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের দেশের জিডিপি ৩০.৩৪ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে ৩৪ কোটি।
দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি ১৯.৫৩ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ১৪১ কোটি।
তৃতীয় স্থানে থাকা রাশিয়ার জিডিপি ২.২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে ৮ কোটি।
চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের জিডিপি ৩.৭৩ ট্রিলিয়ন ডলার এবং সাত কোটি জনসংখ্যা।
পঞ্চম স্থানে রয়েছে জার্মানি। দেশের জিডিপি ৪.৯২ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে ৮ কোটি।
ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার জিডিপি ১.৯৫ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৫.১৭ কোটি।
সপ্তম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটির জিডিপি ৩.২৮ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা ৬.৬৫ কোটি।
জাপান রয়েছে অষ্টম স্থানে। এই দেশের জিডিপি ৪.৩৯ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে ১২ কোটি।
সৌদি আরব ১.১৪ ট্রিলিয়ন ডলার জিডিপি এবং ৩.৩৯ কোটি জনসংখ্যা নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে।
তালিকায় দশম স্থানে রয়েছে ইসরায়েল। এই দেশের জিডিপি ৫৫১ বিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ