ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পছন্দের মার্কা পেলেন তাসনিম জারা
আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা-৯ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চূড়ান্ত করলেন ডা. তাসনিম জারা। তিনি নির্বাচনী প্রতীক হিসেবে পেয়েছেন ‘ফুটবল’। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীকটি সংগ্রহ করেন তিনি।
এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. তাসনিম জারা জানান, আপিলে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সে সময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাওয়ার পর প্রতীকের জন্য আবেদন করবেন এবং তার পছন্দের প্রতীক হবে ফুটবল।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করায় নির্বাচনী মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে। প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পেল।
উল্লেখ্য, এর আগে গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় ১০ জনের মধ্যে দুইজনের তথ্যে গরমিল পাওয়ার কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত