ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আট জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা সেবা
নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার ব্যবস্থাকে আরও দ্রুত ও জনবান্ধব করতে আট জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ই-বেইলবন্ড চালুর ফলে জামিনপ্রাপ্ত একজন বন্দিকে আগের তুলনায় অনেক কম সময়ে মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে বেইলবন্ড দাখিলের মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই আসামির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এর আগে একজন আসামিকে জামিন পেতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অতিরিক্ত অর্থব্যয় ও ভোগান্তির পাশাপাশি কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। নতুন ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি ধাপের স্বাক্ষর ও সময় স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে, ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার সুযোগ থাকবে না।
উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ডের পরিবর্তে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীদের সময় ও ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় সফলভাবে এ কার্যক্রম চালু হয়। এর ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড সেবা কার্যক্রম শুরু হলো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)