ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নির্বাচনে নারী প্রার্থীর বিষয় স্পষ্ট করল জামায়াত
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, আসন্ন নির্বাচনে দল সরাসরি নারী প্রার্থী না দিলেও জোটের অংশ হিসেবে নারী প্রার্থী রয়েছেন। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত দলের পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাহের বলেন, “নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের ঐকমত্যের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশ দেওয়ার বিষয়টি উঠে আসে। সেখানে ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নারীর অংশগ্রহণ নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে। সুতরাং যদি এটি আইন আকারে কার্যকর হয়, আমরা বাধ্যবাধকতা মেনে নারীদের সরাসরি নির্বাচনে অংশ দিতে প্রস্তুত থাকব।”
অনলাইন প্রচারণা নিয়ে তিনি বলেন, “অনলাইন এখন নতুন একটি কৌশল। বিলবোর্ড বা আরপিএর সীমিত এলাকা মেনে আমরা ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তবে মূলভাবে আমরা ‘ওয়ান টু ওয়ান কন্ট্রাক্ট’ পদ্ধতিতে ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করব।”
তিনি আরও জানান, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দলের লোককে মন্ত্রী বানানোর চিন্তা নেই। বাংলাদেশের জনগণ মধ্য দিয়ে মন্ত্রীরা নির্বাচিত হবেন। আমাদের দেশে স্বাস্থ্য, অর্থ ও অন্যান্য মন্ত্রণালয়ের জন্য যোগ্য মানুষ আছে। তাই দেশের প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করে আমরা দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে পারব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন