ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
গণভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোটের প্রচারণা চালানো শুধু সরকারের একা নয়, বরং এটি সফল করা দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের দায়িত্ব। তিনি জানান, এই প্রচারণাকে বেগবান করতে বর্তমানে সরকারের সকল উপদেষ্টা বিভিন্ন জেলা সফর করছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ নামক গণভোটের প্রচারণা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, “গণভোট ও নির্বাচন সফল করার মূল দায়িত্ব মূলত রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ জানুয়ারির পর থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে, সেখানে তারা এই প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।”
উপদেষ্টা তার বক্তব্যে সাবেক সরকারের সমালোচনা করে বলেন, একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি দেশবাসীকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং কেন এই ভোট প্রয়োজন তার যৌক্তিকতা ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের