ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সংবিধানে বিসমিল্লাহ সারা জীবন থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সংবিধানে 'বিসমিল্লাহ' থাকা না থাকার বিষয়টি গণভোটের সঙ্গে সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, "বিসমিল্লাহ নতুন করে আসেনি এবং এটি চলেও যাবে না। এটি সংবিধানে সারা জীবন থাকবে, সব সময় থাকবে।"
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, "নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগগুলো সঠিক নয়। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা নেই।"
পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।
মতবিনিময় সভা শেষে স্বাস্থ্য উপদেষ্টা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে যান এবং সেখানে গণভোটের প্রচার কার্যক্রম ও প্রচার গাড়ি পরিদর্শন করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা