ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জনদুর্ভোগ এড়াতে সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচিতে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের কর্মসূচিতে পরিবর্তন এনেছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সায়েন্সল্যাব মোড় অবরোধের পরিকল্পনা থেকে সরে এসে তারা এখন নিজ নিজ কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দেখা যায়, শিক্ষার্থীরা সায়েন্সল্যাবের পরিবর্তে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অস্থায়ী ‘অধ্যাদেশ মঞ্চ’ নির্মাণ করেছেন। সেখানে গান, কবিতা এবং আলোচনার মাধ্যমে তাদের দাবি তুলে ধরা হচ্ছে। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক আব্দুর রহমান জানান, জনদুর্ভোগ এড়াতে তারা আন্দোলনের ধরনে পরিবর্তন এনেছেন। এখন থেকে সৃজনশীল ও শান্তিপূর্ণ উপায়ে দাবি জানানো হবে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনের মঞ্চে অংশ নিচ্ছেন। অন্যদিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ যৌথভাবে এবং তিতুমীর ও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে পৃথক মঞ্চ তৈরি করে কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই অবস্থান কর্মসূচি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে যদি সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না করে, তবে আগামী ২২ জানুয়ারি তারা কঠোর কর্মসূচি হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করবেন।
উল্লেখ্য, সাত কলেজকে একীভূত করে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া অধ্যাদেশ ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই অধ্যাদেশের গেজেট প্রকাশের দাবিতেই রাজপথে রয়েছেন শিক্ষার্থীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল