ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জবি ছাত্রের রহস্যজনক মৃ'ত্যু, মেস থেকে ম'রদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই মেসে থাকা ইশতিয়াক নামের এক শিক্ষার্থী জানান, পড়াশোনা করার সময় আকাশের এক বান্ধবী তাকে ফোন দিলে তিনি আকাশের রুমের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল