ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সমাজের জন্য কাজই জীবনের আসল অর্জন: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: জীবনের সফলতা কেবল সনদ বা পদমর্যাদায় নয়, বরং সমাজের জন্য কী দেওয়া গেল—সেটিতেই প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তার ভাষায়, ডিগ্রি মানুষকে সুযোগের দরজা খুলে দেয়, আর শিক্ষা মানুষকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।
সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে কনভোকেশন চেয়ারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ এই জাতি অধিকারহীন প্রজার পরিচয় ছাড়িয়ে মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে পেরেছে। তিনি জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, গণতন্ত্র রক্ষা, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া তরুণ সমাজের মৌলিক দায়িত্ব।
সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের দিনটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশের এই সময়ে সিদ্ধান্ত গ্রহণ যেন কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে সীমাবদ্ধ না থাকে। বরং দেশ, সমাজ ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, জীবনের সাফল্য ব্যক্তিগত অর্জনের হিসাব দিয়ে মাপা যায় না। বৃহত্তর সমাজের জন্য কী করা যাচ্ছে, সেটাই প্রকৃত সফলতার মানদণ্ড। প্রযুক্তির অগ্রগতির যুগে মানুষ যেন প্রযুক্তির নিয়ন্ত্রণে না পড়ে, বরং প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে শেখে—সেই সচেতনতা জরুরি। একই সঙ্গে তথ্যের জোয়ারে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণে যুক্তিবোধ ও বিবেকের চর্চা অপরিহার্য।
অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, সন্তানদের শিক্ষার পেছনে যে ত্যাগ ও বিনিয়োগ করা হয়েছে, তা তখনই সার্থক হবে যখন তারা নৈতিকতা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষকদের নিষ্ঠা, ধৈর্য ও দায়িত্বশীল ভূমিকার জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও তিনি সম্মান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক রূপান্তরের মতো বৈশ্বিক ও জাতীয় চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এসব সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে সাহস, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে