ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভোটের এক দিন আগে স্থগিত শাকসু নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২০ জানুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা থমকে গেল।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
শাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, ঠিক তখনই শুরু হয় নানা নাটকীয়তা। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ৮ জন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন। প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তারা এই সিদ্ধান্ত নেন। ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে, নির্বাচন স্থগিতের খবর আসার আগেই ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছিল। শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, "শাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। কোনো মহলের চক্রান্তে বা পেশিশক্তির ভয়ে নির্বাচন স্থগিত করা হলে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দেওয়া হবে।" শিবিরের দাবি ছিল, নির্ধারিত তারিখেই অর্থাৎ ২০ জানুয়ারিতেই ভোট সম্পন্ন করতে হবে।
আদালতের এই স্থগিতাদেশের ফলে ৯ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচন নিয়ে এখন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত