ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ২১ জানুয়ারি থেকে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই নতুন শর্তের কথা জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মটি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ, যারা ২১ জানুয়ারি বা তার পর থেকে বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের এই বন্ড পরিশোধ করতে হবে। তবে ২১ জানুয়ারির আগে যাদের ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তাদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না।
দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে তারা ভিসা সাক্ষাৎকারের আগে বন্ডের টাকা পরিশোধ না করেন। আগাম টাকা জমা দিলেই ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া কোনো তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এতে প্রতারণার ঝুঁকি থাকতে পারে।
উল্লেখ্য, সাক্ষাৎকারের আগে কোনো অর্থ পরিশোধ করলে তা ফেরতযোগ্য নয়। তবে যারা ভিসার মেয়াদ শেষে এবং এর সকল শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করবেন, তারা বন্ডের অর্থ ফেরত পাবেন বলে বার্তায় নিশ্চিত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)