ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নারীদের ক্ষমতায়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি: খসরু
নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের নারীদের ভাগ্যোন্নয়ন ও ক্ষমতায়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের চাকরির বাজারে নারীদের জন্য প্রকৃত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হয়েছে কি না, তা আগে খতিয়ে দেখা প্রয়োজন। শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রত্যন্ত অঞ্চলের নারীদের আর্থিক সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "নারীদের উৎপাদিত পণ্যের মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিতে পারলে তাদের জীবনযাত্রার মান আমূল বদলে যাবে।"
তিনি আরও জানান, বিএনপি নারীদের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করেছে, তার বাজেট এবং বাস্তবায়নের বিষয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করা হয়েছে। গ্রামীণ পর্যায়ে নারীদের খেলাধুলায় সম্পৃক্ত করার বিশেষ পরিকল্পনাও বিএনপির রয়েছে। বিএনপি সুযোগ পেলে এসব প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেবে বলে তিনি আশ্বস্ত করেন।
উক্ত আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডি’র পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি