ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাতপাখা নেই ৩২ আসনে, সৎ ও যোগ্য প্রার্থী খুঁজছে ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৌশলগত অবস্থান স্পষ্ট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, যেসব আসনে তাদের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’ থাকবে না, সেসব ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।
রোববার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক সমন্বয়ের আলোকে দলটি ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আগেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। তবে অবশিষ্ট ৩২টি আসনে দলটি ভিন্ন কৌশল গ্রহণ করবে।
তিনি জানান, ওই আসনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব প্রার্থী না দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আসনভিত্তিক সৎ, যোগ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন জানাবে।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, আগামী ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, সেই ৩২টি আসনের সমর্থনের বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।
শেষে তিনি জানান, বিষয়টি নিয়ে আপাতত কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। নির্ধারিত সময়ে দলীয় ফোরামে আলোচনা করেই এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর