ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘কাউকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেবে না বিএনপি’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য একটি রাজনৈতিক দল নানামুখী কৌশল অবলম্বনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি কোনোভাবেই সেই সুযোগ তৈরি হতে দেবে না এবং কোনো ষড়যন্ত্রের অংশও হবে না।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কোনো ধরনের সুযোগ দেব না এবং কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে দেব না। সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বিএনপি তাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। কিন্তু কিছু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের একটি অংশ এটিকে বিএনপির দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করছে।
তিনি বলেন, ‘এটা আমাদের ভদ্রতা ও দায়িত্বশীলতার পরিচয়। কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা এবং শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাওয়ার পথ তৈরি করা।’ শেষ পর্যন্ত তিনি আবারও বলেন, এসব কৌশলের মাধ্যমে কেউ নির্বাচন এড়িয়ে যেতে চাইলে বিএনপি তা হতে দেবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি