ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময়ের বিরতির অবসান ঘটিয়ে চলতি মাসের শেষ দিকে দেশের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, হবিগঞ্জ ও বরিশালে পৃথক দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। বিশেষ করে প্রায় ২০ বছর পর বরিশালে তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এবং ২৬ জানুয়ারি বরিশাল নগরীতে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এই সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জনসভা সফল করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন-রাত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি বিকেল ৩টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান।
এছাড়া আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এর আগে সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বরিশাল স্টেডিয়ামে আয়োজিত একটি কর্মীসভায় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে পুরো বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর