ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
উত্তরা অগ্নিকাণ্ডে নি'হতদের স্মরণে জামায়াত আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই শোকবার্তা জানান।
এর আগে একই দিন সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর তথ্য জানালেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ছয়জন নিহত হন বলে নিশ্চিত করেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত বলে জানান এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
শোকবার্তায় জামায়াত আমির বলেন, মহান আল্লাহ যেন নিহতদের ক্ষমা করেন, তাদের প্রতি রহমত নাজিল করেন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
আহতদের প্রসঙ্গে তিনি বলেন, মহান আল্লাহ যেন তাদের বিশেষ রহমতে দ্রুত সুস্থতা দান করেন এ কামনাও তিনি ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর