ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২৬৮ আসনে এককভাবেই লড়বে ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী অবস্থান স্পষ্ট করেছেন দলটির শীর্ষ নেতৃত্ব। দলটি জানিয়েছে, প্রায় সারাদেশে তারা স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং মনোনয়ন প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলটির পক্ষ থেকে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে মনোনয়নপত্র বাতিল হলেও বাকি ২৬৮টি আসনে দলের প্রার্থীরা সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবেন এবং দলের কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।
শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিভিন্ন আলোচনা ও জল্পনার প্রেক্ষাপটে দলের অবস্থান স্পষ্ট করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান গাজী আতাউর রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?