ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সংস্কারকে স্থায়ী রূপ দিতেই গণভোটের আয়োজন করা হয়েছে: নুর
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর রাষ্ট্র সংস্কারের সপক্ষে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করেছে এবং এই সংস্কারকে স্থায়ী রূপ দিতেই গণভোটের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, "প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঠিকই বলেছেন—দেশের চাবি এখন জনগণের হাতে। যেহেতু প্রার্থীরা নির্বাচনী আচরণবিধির কারণে অফিশিয়ালি গণভোটের প্রচারণা চালাতে পারছেন না, তাই সরকারি উদ্যোগে প্রচারণা চলছে। তবে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো আগামীর সুন্দর বাংলাদেশ ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদান করা।"
বিএনপির সঙ্গে রাজনৈতিক জোট ও তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, "তারেক রহমান দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে একাত্ম ছিলেন। তাঁর ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনার অধিকাংশ বিষয়ই বর্তমান জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রয়েছে। সেই মৌলিক চিন্তা ও আদর্শের মিল থেকেই আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করছি।"
প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে নুর বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সংকটকালের আলোকবর্তিকা। ৫ আগস্টের পর এভারকেয়ার হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে বলেছিলেন—‘ইউনূস ভালো মানুষ, তাকে তোমরা সহযোগিতা করো এবং সবসময় সততার পথে রাজনীতি করবে।’ খালেদা জিয়ার সেই উপদেশ ও সততার আদর্শ মেনেই আমরা এগিয়ে যেতে চাই।"
দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে