ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইরানে বিক্ষোভকারীদের ফাঁ'সি বন্ধের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতির মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর আপাতত বন্ধ রাখা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এমন তথ্য পেয়েছেন যে তেহরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করছে না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পক্ষের কাছ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে ইরানে আর বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হবে না।” তিনি আরও জানান, বুধবার অনেক মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি।
তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্র এখনো এসব দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাই করে দেখেনি। ওভাল অফিসে এক এএফপি সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো পর্যালোচনার মধ্যেই রয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াগতভাবেই বিবেচনা করা হবে।
ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে ইরানি জনগণের পাশে থাকার কথা বলে আসছেন। হোয়াইট হাউজ থেকে দেওয়া এক আকস্মিক ঘোষণায়ও তিনি দাবি করেন, তেহরান সরকার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে এমন তথ্য তার কাছে এসেছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আজ কিংবা আগামীকাল কোনো ফাঁসি কার্যকর হবে না।” তিনি দেশজুড়ে সহিংসতার জন্য ইসরায়েলের একটি পরিকল্পনাকে দায়ী করেন।
উল্লেখ্য, এর আগে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, তবে সেই পদক্ষেপের ধরন ও মাত্রা এখনো চূড়ান্ত হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট