ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের সঙ্গে আব্দুল্লাহিল আমান আযমীর সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আমান আযমী গুলশান কার্যালয়ে যান। সেখানে তিনি রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাক্ষাৎ শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী তাঁর নিজের লেখা একটি বই তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেন। এসময় তারেক রহমান তাঁর আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর থেকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষর করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর