ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য নয়, বরং সরকারি গেজেটের ধারাবাহিকতা বা ক্রমধারা অনুসরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।
ব্যালটের ভাঁজে প্রতীক ঢাকা পড়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, “এটি হয়তো একটি মিস (অসাবধানতা), আমি এখনই বিস্তারিত বলতে পারব না। কারণ যারা ছাপানোর দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা না বলে মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, সরকারি গেজেটে যেভাবে প্রতীকের তালিকা দেওয়া হয়েছে, সেই অর্ডার বা ক্রম অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছিলেন যে, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজেই ঢাকা পড়ে যায়। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, “এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রসঙ্গে ইসি সচিব বলেন, “আমরা ডাক বিভাগের মাধ্যমে প্রবাসীদের কাছে ব্যালট পাঠাচ্ছি। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো। সেখান থেকে প্রবাসীরা তাদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীরা আনন্দিত হয়ে ভিডিও করেছেন, তবে নিয়ম অনুযায়ী এমন ভিডিও করা ঠিক হয়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)