ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে পুলিশকে কড়া বার্তা ডিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল-মতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযোগ না ওঠে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, "আসন্ন নির্বাচন দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। তাই এই দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে হবে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশকে সতর্ক নজর রাখতে হবে। কারণ আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।"
তিনি আরও নির্দেশ দেন যে, কোনো নিষিদ্ধ সংগঠন যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে এবং কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে কঠোর গোয়েন্দা নজরদারি চালাতে হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার (অতিরিক্ত আইজি) নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। সভায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জরা (ওসি) উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে