ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক : আজ (১২ জানুয়ারি, ২০২৬) সূচকের মিশ্র গতিধারার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরু থেকেই সূচকে ওঠানামা থাকায় বাজারে কিছুটা অস্থিরতা দেখা দেয়। তবে দুপুর ১২টার পর ধীরে ধীরে সেই অস্থিরতা কমতে থাকে এবং লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সামান্য ঊর্ধ্বমুখী থাকে। অপর দুই সূচকের মধ্যে একটি সূচক সামান্য কমলেও অন্যটি বেড়েছে। যদিও দিনশেষে অধিকাংশ শেয়ারের দর কমেছে এবং টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। তবুও বাজার সংশ্লিষ্টরা বর্তমান পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে বিবেচনা করছেন না।
বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেয়ারবাজারে এমন মিশ্র ও অস্থির চিত্র স্বাভাবিক। আজকের লেনদেনেও শুরু থেকেই বাজার কিছুটা চাপে ছিল। তবে শেষ পর্যন্ত সূচক বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এ অবস্থায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিচ্ছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪২.০৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৭.৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৭.৭৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, ১৭৫টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪১২ কোটি ২৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৫৯ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৭.০৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২০.৫৫ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?