ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কার্টুনিস্ট উদয়ের আঁকা বিশেষ কার্টুন উপহার নিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে তাঁর একটি বিশেষ কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক এই শিল্পকর্মটি হাতে পাওয়ার পর শিল্পী উদয়কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের হাতে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি তুলে দেন শিল্পী উদয়। কার্টুনটি গ্রহণ করে তারেক রহমান শিল্পীর সৃজনশীলতার প্রশংসা করেন এবং তাঁকে ধন্যবাদ জানান।

কার্টুনটি হস্তান্তরকালে নিজের অনুভূতি ব্যক্ত করে উদয় বলেন, “তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন সরাসরি তাঁর হাতে তুলে দেওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কার্টুনিস্ট উদয়ের আঁকা কার্টুনগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল