ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দেশের নিরাপত্তা নিশ্চিতে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অগ্রণী: সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটরা অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইলে বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে ‘বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি সদস্যদের কাজের ভূয়সী প্রশংসা করে তিনি এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জানান এবং দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালকসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার