ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আমীর খসরু
'বৈশ্বিক বাজারে আমাদের সক্ষমতা বাড়াতে প্রযুক্তির সমন্বয় জরুরি'
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক খাতের বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু সস্তা শ্রমশক্তির ওপর নির্ভর না করে প্রযুক্তিগত উন্নয়ন ও স্মার্ট ম্যানুফ্যাকচারিংয়ের দিকে নজর দিতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘জিটিবি ২০২৬’ (গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ) ও ‘গ্যাপেক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বৈশ্বিক বাজারে আমাদের সক্ষমতা বাড়াতে দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তির সমন্বয় জরুরি। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসার পরিচালন ব্যয় কমিয়ে কার্যদক্ষতা বাড়ানো সম্ভব, যা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগোতে হবে।”
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিবান্ধব পরিবেশের কোনো বিকল্প নেই। প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, ব্যবসায়িক কার্যক্রমে জটিলতা তত কমবে।
বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার জানান, গার্মেন্টস মেশিনারিজ, এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের প্রচার ও প্রসারের লক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এএসকে ট্রেডশো অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বিজিএপিএমইএ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
বক্তারা মনে করেন, দেশের পোশাক শিল্পকে টেকসই করতে নীতিগত সহায়তা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল