ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
নাহিদ ইসলামের কার্যালয়ে গু'লি বর্ষণের গুঞ্জন, যা জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার স্বাধীনতা স্মরণী এলাকায় একটি ভবনে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর এই ঘটনাটি রাজনৈতিক কার্যালয়ে ঘটেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লে এনসিপি মিডিয়া সেল ও পুলিশ বিষয়টি স্পষ্ট করে।
জানা গেছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা স্মরণী এলাকার একটি ভবনে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে এবং ভবনের মালিককে খুঁজতে থাকে। একপর্যায়ে সেখানে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম জানান, ঘটনাটি এনসিপির সাংগঠনিক বা নির্বাচনী অফিসের নয়। যে ভবনটিতে গুলি চলেছে, সেখানে আগে এনসিপির যুব উইং ‘জাতীয় যুব শক্তি’র একটি অফিস ছিল, তবে সেটি গত নভেম্বর মাসেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমান ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে তারা মনে করছেন।
বাড্ডা থানার ডিউটি অফিসার হাসান জানান, গুলির ঘটনার খবর তারা পেয়েছেন, তবে সেটি নাহিদ ইসলাম বা এনসিপির কোনো অফিস নয়। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। কারা এবং কী উদ্দেশ্যে এই গুলি বর্ষণ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ