ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদের বাইরে বিএনপির কোনো বক্তব্য নেই: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর প্রতিটি প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদের বাইরে বিএনপির কোনো আলাদা বক্তব্য নেই।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে আয়োজিত উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা, আইনের শাসন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে রাজনীতি করে। এসব লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐকমত্যের ভিত্তিতেই আমরা কিছু সংস্কার প্রস্তাব করেছি, যা জাতীয়ভাবে প্রতিপালন করা হবে।”
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহ’ সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন। আওয়ামী লীগ সরকার তা বিলুপ্ত করেছিল। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে পুনরায় সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংযোজন করব।”
কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, মাওলানা সোলাইমান, মাওলানা শহিদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আতাউল্লা গণি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ