ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি শুরু হলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানে সরকারবিরোধী গণআন্দোলন দমনের নামে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব।”
ফাঁসি কখন থেকে কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে। এখন ফাঁসির কথা বলছে। দেখা যাক, এর পরিণতি তাদের জন্য কেমন হয়।”
সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। সেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন। ভাষণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আগে দেওয়া বার্তাগুলো পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য “সহায়তা আসছে”। এছাড়া তিনি ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত, তা এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “আমি নানা সংখ্যা শুনছি। কোথাও কম, কোথাও বেশি। তবে একটি মৃত্যুও অনেক বেশি।” ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, শিগগিরই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, “হত্যাকাণ্ডের মাত্রা বড় মনে হচ্ছে, তবে নিশ্চিত নয়। ২০ মিনিটের মধ্যে জানতে পারব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।”
এর আগে তিনি সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সীমা ইতিমধ্যেই অতিক্রম হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর