ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ভবিষ্যতে কোনো সরকার লাইনচ্যুত হতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। তিনি বলেন, আমরা এমন একটি সংসদ চাই, যেখানে শুধু নৃত্যগীত নয়, মানুষের কথা বলার সুযোগ থাকবে; কোনো রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। এ সংসদে দেশের মানুষের উন্নয়ন এবং গণতান্ত্রিক অধিকারের কথা গুরুত্ব পাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আগামীর সংসদ এমন আইন প্রণয়ন করবে যা দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা এমন সংসদ চাই যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য থাকবে না, বরং সংসদ সদস্যরা জনগণের জন্য কথা বলবেন। সেই সংসদে যথাযথ বিরোধিতা থাকবে এবং আমরা চাই এমন একটি সংসদ গড়ে তুলতে যা আন্তর্জাতিক মঞ্চে নজির স্থাপন করবে।”
তিনি বলেন, “আগামীর নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে। এটি হবে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। এছাড়া এটি শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে প্রস্তুতকৃত কর্মসূচি বাস্তবায়নের নির্বাচনও হবে। আমরা মনে করি, এটি জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যা গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে।”
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর